• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৫৬:৪৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

টিএসসিতে গণত্রাণ কর্মসূচির দ্বিতীয় দিনে মোট সংগ্রহ ১ কোটি ২৬ লাখ টাকা

২৪ আগস্ট ২০২৪ সকাল ১০:৪৭:৩০

টিএসসিতে গণত্রাণ কর্মসূচির দ্বিতীয় দিনে মোট সংগ্রহ ১ কোটি ২৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচির দ্বিতীয় দিনে অনলাইন ও অফলাইনে সর্বমোট ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করা হয়েছে।

২২ আগস্ট বৃহস্পতিবার যার পরিমাণ ছিল ২৯ লাখ ৭৬ হাজার টাকা। এ ছাড়া আজ বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী সহায়তা পাওয়া যায়। আজ ২৪ আগস্ট শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লূৎফর রহমান তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানান।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লূৎফর রহমান বলেন, টিএসসিতে আজকের টোটাল কালেকশন ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা। ঐক্যবদ্ধ বাংলাদেশ হারবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নম্বরগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।

মোবাইল ব্যাংকিং:

আরও পড়ুন

ঢাবি শিক্ষার্থী নাবিলাকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে

বিকাশ ও নগদ: 01886969859

রকেট: 018869698597

মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।

আরও পড়ুন

কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত

ব্যাংক অ্যাকাউন্ট:

Mohammad Anisur Rahman

Account : 20503100200291004

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

Badda Branch, Dhaka

Islami Bank Bangladesh

Swift code: IBBLBDDH

আরও পড়ুন

অনলাইনে চুয়েটের জরুরি সিন্ডিকেট সভা, ১৫ সদস্যের ৯ জনই অনুপস্থিত

Routing Number: 125260341

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯