• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫১:৪০ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিআইইউতে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮ মে ২০২৪ দুপুর ০১:৪৪:১৫

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিআইইউতে আলোচনা সভা অনুষ্ঠিত

বিআইইউ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: উন্নয়নে অভাবনীয় সাফল্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৭ মে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভুইয়া।

এসময় তিনি বলেন, ১৯৮১ সালের এই দিনে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

শেখ হাসিনা সরকারের নানা উন্নয়নের তথ্য উপস্থাপন করে উপাচার্য বলেন, উন্নয়নে কোন কোন ক্ষেত্রে শেখ হাসিনা বঙ্গবন্ধুকেও ছাড়িয়ে গেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব সাইয়্যেদ উছামা আল মোসাদ্দেক।

রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুর রশীদ, আইন বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রসুল, কর্মকর্তাদের পক্ষে ইকবাল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক এম আমীরুল হক পারভেজ চৌধুরী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৩




পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪৩