• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৬:২৩:৫৫ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘মুহূর্ত’

২৭ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৫৪:২৯

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘মুহূর্ত’

হাবিপ্রবি প্রতিনিধি: জানুয়ারির শুরু থেকেই বাড়ছে শীত। মাসের শেষেও শীতে কাঁপছে দেশ। কনকনে ঠান্ডায় দুর্ভোগে রয়েছেন সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ। এক টুকরো গরম কাপড়ের উষ্ণতা পেতে তারা চেয়ে আছেন অন্যের মুখপানে। এমন পরিস্থিতির মধ্যে দিনাজপুরের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুহূর্ত’।

কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলার বলদিয়ায় ২৬ জানুয়ারি শুক্রবার সকালে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদসহ সংগঠনের সদস্যবৃন্দ।

শীতবস্ত্র বিতরণকালে শীতার্ত মানুষের উদ্দেশে মুহূর্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সাদমান খান বলেন, ‘২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা সবসময়ই চেয়েছি, রুট লেভেলে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে। এ পর্যন্ত আমরা সেটা করতে সক্ষম হয়েছি। সামর্থ্যবান এবং মানবিক মানুষের সহযোগিতা পেলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করা আমাদের পক্ষে আরও সহজ হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯