• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫২:২৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত

২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০২

কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: শৃঙ্খলা ভঙ্গ, ভুয়া অভিজ্ঞতার সনদ ব্যবহার করে চাকরি গ্রহণ এবং নিয়োগে বয়সসংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ পাঁচ শিক্ষক, এক কর্মকর্তা ও এক কর্মচারীকে বরখাস্ত করেছে।

২৯ অক্টোবর বৃহস্পতিবার কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

১১৫তম সিন্ডিকেট সভায় তদন্তের ভিত্তিতে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অভিযোগের পরিপ্রেক্ষিতে সাতজনকেই দীর্ঘদিন সাময়িক বরখাস্ত রাখা হয়েছিল।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শিল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের অধ্যাপক ড. সুব্রত তালুকদার, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল এবং হিউম্যানিটিজ অ্যান্ড বিজনেস বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা ও সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

এ ছাড়া উপ-রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী ও অফিস সহকারী সত্যজিৎ কুমার দত্তকেও বরখাস্ত করা হয়েছে।

রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া বলেন, তদন্ত শেষে কয়েকজনের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তাদের কেউ কেউ জবাব দিয়েছেন, আবার কেউ দেননি।

আরও পড়ুন

অনলাইনে চুয়েটের জরুরি সিন্ডিকেট সভা, ১৫ সদস্যের ৯ জনই অনুপস্থিত

পরে সিন্ডিকেট সর্বসম্মতিক্রমে পাঁচ শিক্ষক, এক কর্মকর্তা ও এক কর্মচারীকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

এটিভি/ এম এইচ  আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৫



জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩৯




কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০২

আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:১৮