• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫০:১৫ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত, অপরিবর্তিত রুপার দাম

১৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৭:৩২

স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত, অপরিবর্তিত রুপার দাম
স্বর্ণের অলঙ্কার। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিল সংগঠনটি।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ১৪ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

শনিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল সোনার দাম

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

এর আগে ১৩ নভেম্বর শুক্রবার টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সেদিন প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৯:০৮