ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিউর গোল্ড) দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে ২,৬২৪ টাকা।
আজ ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
২২ অক্টোবর ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৯,৪০৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ছিল ২,২৬,৩৪০ টাকা। আজ ২৩ অক্টোবর তা কমে দাঁড়িয়েছে ১৯,২২০ টাকা প্রতি গ্রাম, অর্থাৎ প্রতি ভরি ২,২৩,৭১৬ টাকা। ফলে ভরিতে দাম কমেছে ২,৬২৪ টাকা।
২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৮,৫৩৫ টাকা (ভরি ২,১৬,১৭৪ টাকা) থেকে কমে দাঁড়িয়েছে ১৮,৩৫৫ টাকা (ভরি ২,১৪,০৭৩ টাকা)। ফলে ভরিতে দাম কমেছে ২,১০১ টাকা।
১৮ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম ১৫,৯২০ টাকা (ভরি ১,৮৫,৬৯১ টাকা) থেকে কমে দাঁড়িয়েছে ১৫,৭৬৫ টাকা (ভরি ১,৮৩,৮৮৩ টাকা)। ফলে ভরিতে দাম কমেছে ১,৮০৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি বাজুস রূপার দামও কমিয়েছে। আজকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম কমে দাঁড়িয়েছে ৩,৮৪৯ টাকা (প্রতি গ্রাম ৩৩০ টাকা)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই মূল্য পুনর্নির্ধারণ করা হয় বলে জানান কমিটির চেয়ারম্যান ড. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available