• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৫:০৩ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে ৩০ দেশে হবে এক্সপ্যাট ক্রিকেট বিশ্বকাপ

২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৬:২৬

প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে ৩০ দেশে হবে এক্সপ্যাট ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: বিশ্বের ৩০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট প্রতিযোগিতা ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। প্রবাসী বাংলাদেশিদের একত্র করা এবং ক্রিকেটের মাধ্যমে তাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য। অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ এ টুর্নামেন্টের আয়োজন করছে।

সম্প্রতি রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিযোগিতার শুভসূচনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, জাতীয় দলের সাবেক অধিনায়কসহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে বলেন, “যারা আমাদের দেশে রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ৩০টি দেশের প্রবাসীদের ক্রিকেট ক্লাবকে যুক্ত করে এই টুর্নামেন্ট তাদের মাঝে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। ফুটবলে যেমন প্রবাসী খেলোয়াড়রা প্রভাব ফেলছে, আশা করি এই টুর্নামেন্ট থেকেও কেউ জাতীয় দলে খেলার সুযোগ তৈরি করবে।”

আরও পড়ুন

৪৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার

এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের নির্দেশনায় দেশজুড়ে ৫ হাজার ৪৯৯টি ইউনিয়নে খেলার মাঠ এবং ৪৯৫টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে।

এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়া জানান, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে অস্ট্রেলিয়ায়। আর জমকালো ফাইনাল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তাঁর দাবি, দুবাইয়ে ফাইনাল উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বলিউড অভিনেতা শাহরুখ খান উপস্থিত থাকবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২টি স্বাগতিক দেশে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম ও মান বজায় রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতা নেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ইভেন্ট পরিচালকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান এবি মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ।

আরও পড়ুন

ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের সংগ্রহ ৪২৯

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, “ক্রিকেট বাংলাদেশীদের আবেগ ও ঐক্যের শক্তিশালী বন্ধন। প্রবাসে থাকা মানুষদের ক্রিকেটের মাধ্যমে একত্রিত করা এক দারুণ চিন্তাভাবনা।”

অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও জাভেদ ওমর বেলিম এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিও প্রবাসী বাংলাদেশিদের অবদান ও টুর্নামেন্টের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।

আয়োজকদের তথ্যমতে, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, ইতালি ও জাপানসহ মোট ৩০টি দেশের প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট দল অংশ নেবে।

আরও পড়ুন

এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:১১


ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:৪৫





দেশের বাজারে আজ আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আজ আবারও কমল স্বর্ণের দাম
২৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪১:৫৩