• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৩৯:২২ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ

২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩০

ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ

অনলাইন ডেস্ক: মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এর পর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।

আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের একটি চিঠি আমাদের কাছে এসেছে।

সেখানে অনেকগুলো অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তে ইলিশ আমদানি বন্ধ রয়েছে। এতে আমদানিকারকরা বিপাকে পড়েছেন। ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ করে আমদানি বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।

তিনি বলেন, আমদানির উদ্দেশ্য ওপারে তাদের ক্রয়কৃত ইলিশ রাখা হয়েছিল। এখন কম দামে তা ফেরত দিতে হবে। এ ছাড়া আমদানি খরচের লোকশান তো রয়েছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩০

এবার বাড়ল লঞ্চ ভাড়া
এবার বাড়ল লঞ্চ ভাড়া
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩২


বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৫:১১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৪:৩৪