• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৭:১৬ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৪৩

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বগুড়া শহরের এসপি ব্রিজ এবং লাহিড়ী পাড়া ইউনিয়নের গৌরিদাসপুর এলাকায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের জন্য প্রস্তাবিত স্থান ও প্রকল্পের কাজের প্রস্তুতি পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ।

১ নভেম্বর রোববার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম, নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, ভাঙন প্রতিরোধ এবং অন্যান্য অবকাঠামোগত কাজের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রকল্পের কাজ যথাযথ পরিকল্পনা ও কারিগরি মান বজায় রেখে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আর নদীর প্রাণ ফিরলে দেশের অর্থনীতি ও জনজীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। বর্তমান সরকার নদী, খাল ও জলাশয় পুনরুদ্ধারকে জাতীয় অগ্রাধিকারের অংশ হিসেবে বিবেচনা করছে। সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধারের একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনা, জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি হ্রাস, কৃষি সেচব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

আরও পড়ুন

কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে: ত্রাণ মন্ত্রী

তিনি বলেন, করতোয়া নদী শুধু বগুড়ার একটি নদী নয়, এ অঞ্চলের কৃষি, অর্থনীতি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিনের পলি জমে নদীর নাব্যতা হ্রাস, দখল ও দূষণের কারণে নদীটি তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর পুনঃখনন ও পুনরুদ্ধারের মাধ্যমে এ অঞ্চলের নদী ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা হবে। পাশাপাশি বগুড়া শহরকে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে নদীকে শুধু খনন করা নয়, বরং নদীর হারানো প্রাণ ফিরিয়ে দিয়ে নদীকেন্দ্রিক অর্থনীতি ও জনজীবনকে সচল করা। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

পরিদর্শনকালে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মানিকগঞ্জের সুফি-সাধকদের ঐতিহ্য ধরে রাখার আহ্বান খাদ্যমন্ত্রীর

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৯



জরিমানার কবলে শ্রীলংকা
জরিমানার কবলে শ্রীলংকা
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৫৭


হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:১৬


এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৪০