• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:১৭:৩১ (28-Jul-2026)
  • - ৩৩° সে:

হাসনাত-সারজিসকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খান

২৮ জুলাই ২০২৬ দুপুর ০১:০৮:২৯

হাসনাত-সারজিসকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খান

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম এবং জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছেন।

২৮ জুলাই মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে রাশেদ খান লেখেন-জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মৃতিচারণ করার জন্য জুলাই পদযাত্রা নামক কর্মসূচি হাতে নেয় এনসিপি। কিন্তু তাদের নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের বক্তব্য শোনা যায় না, তারা সারাক্ষণ বিএনপির পতন বা বিএনপির বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের হুমকি দিচ্ছে। এর মূল রহস্য এমপি হান্নান মাসউদের অডিও ফাঁসের মধ্য দিয়ে বুঝতে পারলাম।

রাশেদ খান দাবি করেন, তার এই অডিওতে শোনা যাচ্ছে, সারজিসরা (হাসনাত-সারজিস) আন্দোলনের পু** কি মেরে দিবে। তারা নাহিদদের অ্যারেস্ট করিয়েছে, এবার আমাদের করানোর পরিকল্পনায় আছে.... অর্থাৎ হান্নান মাসউদের বক্তব্য মতে, গণ–অভ্যুত্থানের সময় হাসনাত-সারজিস আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছিল।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ফেসবুকে আরও উল্লেখ করেন- আচ্ছা, বলেন তো, যারা ওই সময় আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করেছিল, তারা কি এখন রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি সরকারকে সহযোগিতা করবে? শোনেন, মূল কথা বলি, নাহিদ ইসলাম ১ নং সমন্বয়ক আর আসিফ মাহমুদ ৪ নং সমন্বয়ক থেকেও ছাত্র উপদেষ্টা হয়। কিন্তু ২ ও ৩ নং সমন্বয়ক হয়েও সারজিস-হাসানাত উপদেষ্টা হতে পারেনি। এর উত্তর আমি ৭ আগস্ট রাতে পেয়েছিলাম, একজন ছাত্র উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমাকে বলেছিলো, ভাই, হাসনাত-সারজিস জাতির সাথে বেইমানি করেছে। অর্থাৎ হাসনাত-সারজিস গণ–অভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি, কিন্তু তাদের পিছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us