• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১২:২১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে চাচার হাসুয়ার কােপে ভাতিজার মৃত্যু

২৮ জুলাই ২০২৬ দুপুর ০১:৫৮:১২

গাংনীতে চাচার হাসুয়ার কােপে ভাতিজার মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে চাচা লালন হোসেন এর হাসুয়ার কােপে ভাতিজা নাহিদ হােসেনের (২২) মৃত্যু হয়েছে।

২৮ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার তেঁতুলবাড়ীয়া ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ হোসেন তেঁতুলবাড়িয়া ভিটাপাড়ার জাহিদ হােসেনের ছেলে। হামলাকারী একই পাড়ার নুরুল ইসলামের ছেলে লালন হােসেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

স্থানীয়রা জানান, গত ২৬ জুলাই রোববার রাত ৯টার দিকে ফুরকান ছেলে তাজুল ইসলামের বাড়ি থেকে লালন হােসেন বাইসাইকেল চুরি করতে গেলে নাহিদ হোসেন দেখে ফেলে এ নিয়ে লালন হোসেন ও নাহিদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরের দিন ২৭ জুলাই বিষয়টি নিয়ে আবারাে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে এক পর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে চাচা লালন নাহিদকে এলােপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

প্রতিবেশীরা আহত নাহিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরাে অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯