• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৩৫:১৬ (28-Jul-2026)
  • - ৩৩° সে:

সৌদিতে প্রাণ হারানো লক্ষ্মীপুরের দুই ভাইয়ের দাফন সম্পন্ন

২৮ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৭:২৮

সৌদিতে প্রাণ হারানো লক্ষ্মীপুরের দুই ভাইয়ের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দুই ভাই সজীব ও সুজনের নিথর দেহ দেশে পৌঁছানোর পর দাফন সম্পন্ন হয়েছে।  

২৮ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কামারহাট বাজারে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহত সজীব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আবদুল মালেকের বড় ও মেজো ছেলে। 
একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবা। দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই দিবাগত রাতে সৌদি আরবে নিজেদের ব্যাবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন সজীব ও সুজন। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাদের মরদেহ দেশে আনা হয়।

মঙ্গলবার সকালে কামারহাট বাজারে আয়োজিত জানাজার নামাজে সর্বস্তরের হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এতে স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সবাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us