• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪৯:৫৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রথম দিনই মেলায় পাওয়া যাচ্ছে নাজমুল হুদার নতুন বই ‘প্যাসিভ পুরুষ’

১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৪৫:০৯

প্রথম দিনই মেলায় পাওয়া যাচ্ছে নাজমুল হুদার নতুন বই ‘প্যাসিভ পুরুষ’

নিজস্ব প্রতিবেদক :  মাসব্যাপী অমর একুশে বইমেলার প্রথম দিনই প্রকাশিত হতে যাচ্ছে নতুন ধারার নিউরো থ্রিলার ‘প্যাসিভ পুরুষ’। লিখেছেন বিশিষ্ট লেখক ও গবেষক সংগঠক নাজমুল হুদা। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। পাওয়া যাবে ২০২৫ বইমেলার ২৫ নং প্যাভিলিয়নে।

নারী-পুরুষের সম্পর্কের সমীকরণ, মন-হরমোনের টানাপড়েন, ম্যুড স্যুইংসহ মনস্তাত্ত্বিক নানা বিষয় নিয়ে নিউরো থ্রিলারটি রচিত যেখানে এক প্রকৌশলী তার সুশ্রী স্ত্রীকে নিয়ে মারাত্মক সন্দেহবাকিতা বা ‘ওথেলো সিনড্রমে’ ভুগতেন। নিজের চাকরি, চেহারা নিয়ে ইনফেরিওরিটি কমপ্লেক্স এর কারণে এক সময় তার মধ্যে ইমপোস্টাল সিনড্রোম প্রকট হয়ে ওঠে।

একরাতে রাজধানীর এক কর্মজীবী মহিলা হোস্টেলে সেই প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়! ফুসে ওঠে পেশাজীবী পরিষদ; গণমাধ্যম সরগরম হয়ে ওঠে, সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে! মামুলি মামলা মুহূর্তে হয়ে ওঠে ‘টক অব দ্য টাউন’!

আরও পড়ুন

বইমেলায় সাংবাদিক মোবারক আজাদের দুই বই: ‘জিডিতে লেখা প্রেম’ ও ‘নীরব আলো’

হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা এ তিন আশঙ্কা আমলে নিয়ে তদন্ত এগোতে থাকে। কাহিনির কানাগলি বেয়ে বর্ণনার বুননে পাঁচটি পর্বে প্রবাহিত হয় ঘটনা। প্রতি পর্বের নামগুলোও অভিনব পা-পর্ব, পীড়ন পর্ব, প্রেষণা পর্ব, প্রস্থান পর্ব এবং পরম পর্ব। 

দ্বিপাক্ষিক সংলাপেও ফুটে উঠেছে গভীর দর্শন যেমন ‘ভালো থাকাটা আপেক্ষিক। স্থান কাল পাত্র ভেদে পরিবর্তিত হয় মাত্র’। ‘পৃথিবীতে পারফেক্ট বলে কিছু নেই, জিন থেকে সব সময় জিনিয়াস জন্ম হয় না’। ‘মেয়েদের জীবনটা আসলে জলে ভাসা পদ্ম। একবার ঘরছাড়া মানে আর না ফেরা।’ ‘ক্যারিয়ার হলো জিলাপির প্যাঁচ, চাকরি চক্রে আমৃত্যু আটকে থাকে জীবন’।

নাজমুল হুদার জীবনবোধ ও অনবদ্য গদ্যধারা বইটিকে অন্য মাত্রা দিয়েছে। এর আগে তাঁর লেখা ক্যারিয়ার ক্যারিশমা, এক্স ফ্যাক্টর, বিজ্ঞান বিভ্রাট, জিনিয়াস জিসান, বিতর্কে হাতেখড়ি ও অনূর্ধ ঊনিশ বইগুলো তুমুল পাঠকপ্রিয়তা পেয়েছে এবং পাঠকদের মাঝে দারুন সাাড়া ফেলেছিল।

আরও পড়ুন

রাশেদুল ইসলামের ‘সেকেন্ড হোম’-এর মোড়ক উন্মোচন

‘প্যাসিভ পুরুষ’ বইটি প্রি-অর্ডার ও রকমারিসহ অন্যান্য অনলাইন বুকশপে পাওয়া যাবে বলে জানিয়েছেন লেখক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯