• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৮:২৭:৫৬ (01-May-2026)
  • - ৩৩° সে:

বইমেলায় সাংবাদিক মোবারক আজাদের দুই বই: ‘জিডিতে লেখা প্রেম’ ও ‘নীরব আলো’

৮ মার্চ ২০২৬ দুপুর ১২:৩০:২৬

বইমেলায় সাংবাদিক মোবারক আজাদের দুই বই: ‘জিডিতে লেখা প্রেম’ ও ‘নীরব আলো’

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৬-এ পাওয়া যাচ্ছে ক্রাইম রিপোর্টার ও লেখক মোবারক আজাদ-এর লেখা দুটি নতুন বই গল্পগ্রন্থ ‘জিডিতে লেখা প্রেম’ এবং কাব্যগ্রন্থ ‘নীরব আলো’। বই দুটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে টাঙ্গন প্রকাশের ৫১৮ নম্বর স্টলে।

গল্পগ্রন্থ জিডিতে লেখা প্রেম-এ শহরের অন্ধকার গলি থেকে গ্রামের নিঃশব্দ বিকেল, মফস্বলের চাপা কান্না থেকে মানুষের গোপন অপরাধ সমাজের নানা অদেখা বাস্তবতার গল্প উঠে এসেছে। ক্রাইম, সমাজের কঠিন বাস্তবতা, ভালোবাসার আলো এবং নৈতিকতার সীমা ভাঙ্গা সম্পর্কের ঝড় সব মিলিয়ে বইটিতে রয়েছে ভিন্ন স্বাদের ১৫টি গল্প।

Ad
Ad

মানুষের ভেতরের লড়াই, স্বপ্ন, পতন এবং পুনর্জন্মের গল্পগুলো বাস্তবতার কাছাকাছি থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রতিটি গল্পে। অন্যদিকে কাব্যগ্রন্থ নীরব আলোতে উঠে এসেছে এক ভিন্নধর্মী অনুভূতির জগৎ। নিয়ন আলোর নীলচে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে সমাজ নাম ধরে নয়, পেশা ধরে ডাকে। কিন্তু ভাঙা এক মানুষের জীবনে সে-ই হয়ে ওঠে আশ্রয়, হয়ে ওঠে আলো। এই কাব্যগ্রন্থ প্রচলিত প্রেমের গল্প নয়; বরং মানবিকতা, অস্বীকৃত সম্পর্ক এবং ভাঙা জীবনের নীরব আশ্রয়ের এক গভীর অনুভূতির কথা বলে।

Ad

কবিতাগুলোতে ‘নীরব আলো’ থেকে ‘দুই আকাশ’, ‘মুহূর্ত থেকে হাজার বছর’-এমন নানা আবেগ ও অনুভূতির যাত্রা ফুটে উঠেছে। প্রেম, বিরহ, আলো-অন্ধকার, নীরব অপেক্ষা, বাস্তবতার টানাপোড়েন ও জীবনের দ্বিধা-সব মিলিয়ে এক অনুভূতির জগৎ তৈরি করেছে এই কাব্যগ্রন্থ।

মোবারক আজাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় এক দশক ধরে সাংবাদিকতায় সক্রিয় এই লেখক বর্তমানে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সিনিয়র রিপোর্টার (ক্রাইম) হিসেবে কর্মরত আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us