ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করে বলেছেন, আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে রাজপথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখা যায়নি। অন্যদিকে সারারাত রাজপথে অবস্থান ও পাহারা দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করেছেন তিনি।
১০ নভেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না, তা প্রমাণিত হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতাকর্মীরা সংখ্যায় কম হলেও রাজপথে সক্রিয় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এ জন্য তাদের ধন্যবাদ জানান রাশেদ খাঁন।
এ সময় গণভবন দখলের কথিত পরিকল্পনাকারীদের সমালোচনা করে তিনি বলেন, জাতির দুঃসময়ে তাদের গোপনে থাকার প্রবণতা দেখা যায়, আর সুসময়ে বিপ্লবীর ভূমিকা নিতে দেখা যায়।
পোস্টে আরও বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা সারারাত রাজপথ পাহারা দিয়েছেন। মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন অলিগলিতেও টহল দিয়েছেন তারা।
রাশেদ খাঁন জানান, বুধবারও সারাদিন রাজপথে অবস্থান করবে ছাত্রদল। নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে কোথাও অগ্নিসংযোগ বা সহিংসতার চেষ্টা করলে ছাত্রদলের নেতৃত্বে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available