ডেস্ক রিপোর্ট: সাপ্তাহিক ছুটির দিন আজ ১৭ অক্টোবর শনিবার দেশের ব্যাংক ও পুঁজিবাজার খোলা থাকবে। শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারে লেনদেন চলবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।
এ কারণে সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ ব্যাংক ও পুঁজিবাজার খোলা থাকায় গ্রাহক ও বিনিয়োগকারীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যাংকিং সেবা গ্রহণ এবং শেয়ার লেনদেন করতে পারবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available