• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:০৪:২৩ (11-Jun-2026)
  • - ৩৩° সে:
ঈদ উপলক্ষ্যে ২৩ ও ২৪ মে ব্যাংক খোলা থাকবে

ঈদ উপলক্ষ্যে ২৩ ও ২৪ মে ব্যাংক খোলা থাকবে

ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে দেশের তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।১৮ মে সোমবার ব্যাংলাদেশ ব্যাংক থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানাযায়, পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং শিল্প খাতের আমদানি-রফতানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।এসময় অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।