• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৪০:০৩ (27-Aug-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

২৭ আগস্ট ২০২৬ সকাল ১০:১৪:২৫

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
“ছবি: সংগৃহীত”

ডেস্ক রিপোর্ট: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার দেওলিয়াবাড়ী এলাকার ক্লাব মোড়ের একটি ঝুটের গুদামে আগুন লাগে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গুদামের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে গুদামের কর্মচারী ও স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তারা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

পরে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ