• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৩৬:২২ (08-Aug-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ১৫ দোকান

৮ আগস্ট ২০২৬ সকাল ১০:২৩:৪৬

নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ১৫ দোকান

নেত্রকোনাা প্রতিনিধি: নেত্রকোানা শহরের প্রাণকেন্দ্র বড় বাজার কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জুতার কারখানাসহ অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

৭ আগস্ট শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে বড় বাজার এলাকার আরিফ সুজ নামের একটি জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। আগুনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজার এলাকায়। ব্যবসায়ীরা দোকান থেকে মালামাল বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে মজুমদার ইলেকট্রনিক্স, ভূঁইয়া প্লাজাসহ অন্তত ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরূপণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা
সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা
৮ আগস্ট ২০২৬ সকাল ১০:৫৬:৩৮





দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
৮ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৭:০২