• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ রাত ১০:২০:৫৫ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা

৮ আগস্ট ২০২৬ সকাল ১০:৫৬:৩৮

সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে।

আজ ৮ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। আগের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২৬৬ টাকা।

এর আগে ৬ আগস্ট ভ্যাটসহ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছিল। পরদিন ৭ আগস্ট দাম আবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। একদিন পরই আবার নতুন করে দাম বাড়াল বাজুস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে সুখবর
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে সুখবর
৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৫:২৬





দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা
দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা
৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৮:৫৬