• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫০:১৯ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

পোস্তগোলায় ট্রাকের চাপায় দুজন নিহত

৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৭:২০

পোস্তগোলায় ট্রাকের চাপায় দুজন নিহত
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কদমতলী এলাকায় দুই ট্রাকের রেষারেষির মধ্যে সংঘর্ষে মিশুক ও অটোরিকশার দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

৫ নভেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে পোস্তগোলা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জের আজমেরী থানার রসূলপুর এলাকার বাসিন্দা অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) এবং পটুয়াখালী সদর উপজেলার জাহাঙ্গীর পোদ্দার (৫০)।

আরও পড়ুন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জন

আহত সিএনজিচালক সুভাষ চন্দ্রের (৩৬) বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তাদের বাসা রায়েরবাগ বাজার এলাকায়। তার বাবা অটোরিকশা চালান। রাত ৩টার দিকে পোস্তগোলা সেতুর নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন তিনি। পাশে আরও অনেক লোকজন ছিলেন। তখন একটি বড় ট্রাক এসে তাদের উপর উঠে যায়। এ সময় ৪-৫টি টং দোকানও গুড়িয়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রাজধানীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামিন পেলেন পরীমনি
জামিন পেলেন পরীমনি
৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৯:৩৬




পোস্তগোলায় ট্রাকের চাপায় দুজন নিহত
পোস্তগোলায় ট্রাকের চাপায় দুজন নিহত
৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৭:২০