• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫১:০৮ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে যুবকের মৃত্যু

৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৩:০৮

ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে যুবকের মৃত্যু
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সাপদী গ্রামে নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে সেফায়েত উল্লাহর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল্লাহ ওই বাড়ির সেফায়েত উল্লাহর একমাত্র ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বাসসকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যান।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:০৬

রেকর্ড গড়লেন অজয়ের দৃশ্যম ৩
রেকর্ড গড়লেন অজয়ের দৃশ্যম ৩
৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:১৮