• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪৪:৪৪ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ি নিহত

১০ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৬:৩৬

জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ি নিহত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ- শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১০ অক্টোবর শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

এঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ ।

নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায় , শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুর পাড়া হয়ে রৌমারী যাচ্ছিল।

এসময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তাঁর ছেলের বউ ফরিদা বেগম (৪০)। বাসটি ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় সকাল ৬টায় ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাস ও বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়।

বউ-শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করে। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ