• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৫:৫৩ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকেশ্বরীতে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করলেন দীনেশ ত্রিবেদী

১০ অক্টোবর ২০২৬ সকাল ১০:১৭:৫১

ঢাকেশ্বরীতে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করলেন দীনেশ ত্রিবেদী

অনলাইন ডেস্ক: রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

১০ অক্টোবর শনিবার ভোরে অনুষ্ঠান উদ্বোধনের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে মহালয়ার আয়োজনে অংশ নেন তিনি।

মহালয়া উদযাপনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে পিতৃপক্ষের, শুরু হয়েছে দেবীপক্ষ। একই সঙ্গে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা।

মহালয়া উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর ৬টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার মূল আনুষ্ঠানিকতা।

এরপর পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ, বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের আয়োজন রাখা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। পিতৃপক্ষের অবসানে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন ধর্মাবলম্বীরা।

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধে প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল
১০ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৩:১৭