• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:০২:৪৮ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

চকরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ২

২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫১:৫৯

চকরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ২
সড়ক দুর্ঘটনার সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

২৮ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বানিয়ারছড়া এলাকার আমতলা পাহাড়ের বাঁকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা ইসমত আরা (৫৫) ও তার মেয়ে আয়েশা (১০)। আহতরা হলেন প্রাইভেটকারের চালক আশিকুর রহমান (২৭) এবং ইসমত আরার ছেলে সম্রাট (৩০)।

আরও পড়ুন

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোন নিহত

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিবুল ইসলাম। তিনি জানান, স্বাধীন ট্রাভেলসের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর বাস ও প্রাইভেটকারটি জব্দ করে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

জাকিবুল ইসলাম আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

বিয়ের ১৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
৩০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:৪১







আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩