• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৪:২২ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

১৬ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:২৪

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শ্যামলী মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।

আজ ১৬ অক্টোবর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মুক্তা (৪০) নামে আরেক নারী। মোহাম্মদপুর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
১৬ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:২৪


মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট
মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট
১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৪:০৩




আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব
আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব
১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৯:৫২