• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:৪৩ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

১৩ জুলাই ২০২৬ সকাল ১০:০৮:৫১

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফরিদ হোসেন নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

১২ জুলাই রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ শহরের আকবর হোসেনের ছেলে ফরিদ হোসেন চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ডাউন ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনে কাটা পড়ে তিনি প্রাণে বেঁচে গেলেও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোন নিহত

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহাজান আলী বলেন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পা হাঁটুর ওপর থেকে এবং বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি আরও জানান, যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪





কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯