• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৫:২৬ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত অন্তত ১৫

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৫:৩১

ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত অন্তত ১৫

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

Ad

১১ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কের সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। এ সময় সামনে থেকে একটি গাড়ি চলে আসলে সেটিকে সাইড দিতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ‘দুর্ঘটনায় দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪০:০৬

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:২৬


যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান
যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২০:৪১



Follow Us