• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:২৪:৪৬ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীবরদীতে অটোভ্যান দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

২৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:০৭:৪৭

শ্রীবরদীতে অটোভ্যান দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় অটোভ্যান দুর্ঘটনায় রুদ্র বাসবো (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বিলভরট গ্রামের সাজু বাসবোর ছেলে।

ঘটনাটি ঘটে ২২ সেপ্টেম্বর সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে বিলভরট আটানী পাড়া এলাকায়।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্র বাসবো তার এক বন্ধুর অটোভ্যান নিয়ে ঘুরতে বের হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad

নিহতের প্রতিবেশী ও স্বজনরা জানান, রুদ্র ছিলেন প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের এক যুবক। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সাগর রবিদাস বলেন, রুদ্র ছিল খুব ভালো মনের ছেলে। সবসময় বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে থাকত। হঠাৎ এমন মৃত্যু মেনে নেয়া যায় না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
৩ মার্চ ২০২৬ রাত ০৯:৪০:০৬



পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
৩ মার্চ ২০২৬ রাত ০৮:৩৯:৪৬



দেশের রিজার্ভ আরও বাড়ল
দেশের রিজার্ভ আরও বাড়ল
৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪





Follow Us