• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১৫:৪৭ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

বাউফলে ইজিবাইকের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

১১ জুলাই ২০২৬ সকাল ১১:১৭:৩৩

বাউফলে ইজিবাইকের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর বাউফলে ইজিবাইকের ধাক্কায় মো. মুসা (৫০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

১০ জুলাই শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসা সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে যমুনা টিভির প্রতিবেদন থেকে জানা যায়, এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন মুসা। এ সময় কালিশুরি-বাউফল সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাঈম শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দলীয় কোন্দলের জেরে এমপির গাড়ি ভাঙচুর
দলীয় কোন্দলের জেরে এমপির গাড়ি ভাঙচুর
১১ জুলাই ২০২৬ সকাল ১১:৪৭:৪৫








Follow Us