• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ রাত ১১:২৪:৩৩ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জুলাই ২০২৬ সকাল ১১:২৭:০৪

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১১ জুলাই শনিবার সকাল ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান।

অনুষ্ঠানে পৌঁছে প্রধানমন্ত্রী বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০টি হোস্টেল নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর শহীদ ডা. মিলন অডিটোরিয়ামসংলগ্ন লনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে স্বাস্থ্য খাত-সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, যিনি ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৪৮