• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৪৭:২৪ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে সড়ক দুর্ঘটনায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৫

৬ জুলাই ২০২৬ দুপুর ০১:১৫:৫১

লংগদুতে সড়ক দুর্ঘটনায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৫

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৬ জুলাই সোমবার সকাল ৭টার দিকে লংগদু উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ইসলামবাদের নাজিম টিলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাত পাওয়া দুই বছরের শিশু রিফাত মৃত্যুবরণ করে। আহত অপর পাঁচজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে আসা অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। নাজিম টিলা এলাকায় একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। তবে মাহিন্দ্রে থাকা যাত্রীরা অক্ষত আছেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
৬ জুলাই ২০২৬ দুপুর ০১:৫৯:৫৩









Follow Us