• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪৭:৫৪ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:৫৯

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

অনলাইন ডেস্ক: নীলফামারীর ডোমারের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ট্রাকচাপায় মা ও দুই ছেলেসহ চারজন নিহত হয়েছেন।

১২ জুলাই রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাদিয়াপাড়ার অলি বর্মনের ছেলে মিথিলা ভ্যান চালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত মিথিলা ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেঁছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় অপর দুইজনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তারা মারা যান। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হলেও ট্রাকচালক ও তার সহযোগী পলাতক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:৫৯




সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:২৬


সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১০:১০


Follow Us