• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০২:১৯ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

৩০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৫৩:২৮

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের অন্তত ৯টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সারা দেশে ডেঙ্গুতে আরও ৫১২ জন হাসপাতালে
সারা দেশে ডেঙ্গুতে আরও ৫১২ জন হাসপাতালে
৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৮



ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ: তাসনিম জারা
ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ: তাসনিম জারা
৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:১৭