• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:৩৭ (04-Sep-2026)
  • - ৩৩° সে:
দিল্লিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, রেড অ্যালার্ট জারি

দিল্লিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি হওয়ার পরে বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির আশঙ্কায় ‘রেড অ্যালার্টও’ জারি করা হয়েছে। খবর এনডিটিভির।জন্মাষ্টমীর উৎসবে বাইরে বের হওয়া দর্শনার্থীরা হঠাৎ করে এই বাঁধভাঙা বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টির তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ।ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) ৩ ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, ৪ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে পালাম এলাকায় প্রায় সাড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।দুপুর ২টা ১৫ মিনিটে প্রকাশিত স্বল্পমেয়াদি পূর্বাভাসে আইএমডি জানায়, দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকাল ৪টা ১৫ মিনিটের মধ্যে একাধিক স্থানে বজ্রবিদ্যুৎ ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি দু-এক স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতর আরও জানায়, বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ভারতের অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বিজলি চমকানোর সম্ভাবনা রয়েছে।পরবর্তী ৩ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে দফতরটি জানিয়েছে, অধিকাংশ এলাকায় মাঝারি বর্ষণ ছাড়াও দু-এক জায়গায় ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ সাময়িকভাবে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।