• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:১৬:১২ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের পোস্ট ভাইরাল

২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:২৪

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের পোস্ট ভাইরাল

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে জাইমা রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়।

Ad

ব্যারিস্টার জাইমা রহমান তার পোস্টে দুটি ছবি যুক্ত করেছেন। আর পোস্টের বর্ণনায় লিখেছেন, ‘ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।’

Ad
Ad

তিনি লিখেছেন, ‘আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যাক্তি-যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।’

জাইমা রহমান আরো লিখেছেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইন শা-আল্লাহ।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মার্চের শুরুতে বসবে সংসদের প্রথম অধিবেশন
মার্চের শুরুতে বসবে সংসদের প্রথম অধিবেশন
২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৫:৫৭

‎ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
‎ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৯:৪৫



ঢাকা-দিল্লি সম্পর্ক জোরদারের আশা জয়সওয়ালের
ঢাকা-দিল্লি সম্পর্ক জোরদারের আশা জয়সওয়ালের
২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:৩৬

নেইমারের অবসরের গুঞ্জন!
নেইমারের অবসরের গুঞ্জন!
২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৬:০৩


তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের পোস্ট ভাইরাল
তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের পোস্ট ভাইরাল
২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:২৪


Follow Us