• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০০:১৩ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ

২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:৫০

শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ
বিরোধীদলীয় নেতা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ তুলে বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে সরকার।

২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে নিয়োগপ্রাপ্ত অন্তত ১ হাজার মেধাবী তরুণের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। লিখিত ও অন্যান্য ধাপের পরীক্ষায় মেধার প্রমাণ দেওয়ার পরও তাদের নিয়ে দীর্ঘ আট মাস ধরে চলেছে ভেরিফিকেশনের নামে এক অনিশ্চয়তা ও হয়রানির প্রক্রিয়া। শেষ পর্যন্ত এসব তরুণদের নিয়োগপত্র না দিয়ে গভীর হতাশার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণেই নুসরাতের বাড়িতে আগুন: রিজভী

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাদ পড়াদের অধিকাংশের বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির (জিডি) তথ্য নেই। তাদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি। এরপরও কোনো স্বচ্ছ, সুস্পষ্ট ও জবাবদিহিমূলক প্রক্রিয়া অনুসরণ না করে তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, মেধা, যোগ্যতা ও পরীক্ষার সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পরও যদি কোনো নাগরিককে অস্বচ্ছ ভেরিফিকেশনের ভিত্তিতে চাকরি থেকে বঞ্চিত করা হয়, তাহলে তা শুধু সংশ্লিষ্ট তরুণদের প্রতি অবিচার নয়, বরং রাষ্ট্রের নিয়োগ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

বিরোধীদলীয় নেতা জোর দাবি জানিয়ে বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় দাবি জানাচ্ছি, যাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, এমন প্রত্যেক নিরপরাধ প্রার্থীর নিয়োগ অবিলম্বে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাদ দেওয়ার প্রক্রিয়া ও ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার
প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৬:১৫

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৪৩