• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ১০:১০:২২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

মঞ্চনাটকে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট

২২ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:০৩:০০

মঞ্চনাটকে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট

নিজস্ব প্রতিবেদক: পাঁচ বছর পর মঞ্চনাটকে ফিরছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট। আন্তন চেখভের ‘দ্য সিগাল’-এর আর্কাদিনা চরিত্রে অভিনয় করবেন তিনি।

লন্ডনের বার্বিক্যান থিয়েটারে ছয় সপ্তাহ ধরে চলবে এ মঞ্চায়ন। শুরু হবে আগামী বছর ফেব্রুারিতে। পরিচালক থমাস অস্টারমিয়ার বিবিসিকে এ তথ্য জানান।

এবারই মঞ্চনাটকে প্রথম নন এই অভিনেত্রী। এর আগে ২০১২ সালে কেট ব্লানচেটকে দেখা গিয়েছিল ‘বিগ অ্যান্ড স্মল’ নামের একটি মঞ্চনাটকে।

আরও পড়ুন

সঞ্চালককে ‘বিয়ের পর বেডরুম’র গল্প শোনালেন কিয়ারা

পরে ২০১৯ সালে লন্ডনে ‘হোয়েন উই হ্যাভ সাফিশিয়েন্টলি টর্চাড ইচ আদার’ নামে। কোভিডের আগে লন্ডনের জাতীয় থিয়েটারে মঞ্চায়ন হয় এটি। পরে আর কোনও মঞ্চনাটকে দেখা যায়নি কেটকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮