ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
৭ জুন রোববার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু মোকাবিলা করতে হবে, তবে তা সহজ হবে না। এজন্য সারা দেশের নালা-খাল পরিষ্কার করতে হবে, যা একটি বড় কর্মযজ্ঞ।’
তিনি আরও বলেন, ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার পর তিনি নিজেই উদ্বিগ্ন হয়েছেন। প্লাজমা লিকেজ প্রতিরোধে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেভাবে সবাই মিলে আমরা দেশ স্বাধীন করেছি, ঠিক তেমনি সম্মিলিত প্রচেষ্টাতেই ডেঙ্গু মোকাবিলা সম্ভব।’
তিনি আরও বলেন, জলাশয়, স্থলভাগ এবং ছাদ—এই তিনটি জায়গায় সমানভাবে নজর রাখতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, ‘একটি ভুল পুরো প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে।’
সূত্র: সময় টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available