• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:০৩:০৪ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

২৭ জুলাই ২০২৬ রাত ০৮:১৮:০৪

সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮২৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও ১ হাজার ১০৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

২৭ জুলাই সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮২৫ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৭৩০ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৫৫৫ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৩ হাজার ৪৬৭ শিশু ছাড়পত্র পেয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










৪ বার বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ
৪ বার বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ
২৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:০০

Follow Us