• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৫২:১৯ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৭ জুলাই ২০২৬ রাত ০৯:০১:২৩

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে নিখোঁজ হওয়ার চার দিন পর আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৭ জুলাই সোমবার সন্ধ্যায় সেনবাগ থানা পুলিশ পৌর শহরের পূর্ব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট সংলগ্ন বিন্নাগুনি ফজল ব্যাপারী বাড়ির একটি ময়লার বাগাড় থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত আবুল কাশেম উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের চুন ব্যাপারী বাড়ির নুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম কয়েকদিন আগে সেনবাগ পৌর এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

পরে সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ময়লার বাগাড় থেকে দুর্গন্ধ বের হতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, ‘আবুল কাশেম কয়েকদিন আগে তার বোনের বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হন। সোমবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান,‘ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










৪ বার বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ
৪ বার বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ
২৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:০০

Follow Us