• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:২৩:০৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩

৩১ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৫৯

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

৩১ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ৮১-৯০ বছরের মধ্যে।

আরও পড়ুন

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২ দশমিক ৭০ শতাংশ।

এদিকে, এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৭১৯ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯