• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৩৩:৪২ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

বরিশালে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১: আহত ২৫

২২ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:১৭:৫৮

বরিশালে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১: আহত ২৫

বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে গুনগুন পরিবহন ও যাতায়াত পরিবহনের ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা হয়েছে। এতে দেলোয়ারা বেগম (৬০) নামে ১ বৃদ্ধার নিহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রীর আহতের খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মইদুল আলম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট উদ্ধারের কাজ করছে। বাস ২ টি রাস্তার পাশে সরানো হয়েছে। বর্তমান যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

স্টেশন কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে এক নারী যাত্রী নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা পাসপোর্টে পরিচয় নিশ্চিত হওয়ায় গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী থানায় পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদেরকে খবর দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০