• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:২১:০৭ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুর গাংনীতে কৃষক লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

৬ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৪৪:১১

মেহেরপুর গাংনীতে কৃষক লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে কৃষক লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত ৮টার সময় শাহারবাটি ইউনিয়ন কৃষক লীগের  আয়োজনে কুলবাড়ী গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার ও তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধ করতে এই উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

মানিকগঞ্জে রাতের আঁধারে কৃষকের সবজি ক্ষেত কেটে নষ্ট

এতে শাহারবাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আকালির সভাপতিত্বে মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসীম সাজ্জাদ লিখনের নেতৃত্বে গাংনী  উপজেলার বিভিন্ন গ্রামে, হাটবাজারে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি মাহামুদ হাসিব। সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ গাংনী উপজেলা কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪