• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:২৫:৪৯ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

২৮ আগস্ট ২০২৩ সকাল ১০:৩৩:১৩

সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের খুঁটি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  

২৭ আগস্ট রোববার বিকাল ৫টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা এলাকার নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পানীতে এ ঘটনা ঘটে।  

Ad
Ad

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউদার গ্রামের গনি মিয়ার ছেলে তুলা মিয়া (৪১) ও টাঙ্গাইল জেলার মধুপুর থানার জলচত্র গ্রামের মৃত শীতল মিয়ার ছেলে পলাশ (৪০)।

Ad

কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী জানান, নিহত দু’জন প্রায় ৫ বছর যাবৎ মাসিক বেতনে নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পানীতে কাজ করত। রোববার বিকেলে বিদ্যুতের খুঁটি পরিষ্কার করার সময় বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দু’জনেই মারা যায় ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেছি। এ ঘটনায় নিমতলা আবাসন হাউজিং কোম্পানীর একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও তারা ফোন রিসিভি করেননি। মোবাইলে বার্তা পাঠালেও কোনো উত্তর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৬:৫৫


রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৮:৪৭








Follow Us