জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে মাঠের সেচ মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মন্ডল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার ওই এলাকার তফিল মন্ডলের ছেলে।স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে নিজের ফসলি জমিতে পানি দিতে যান কৃষক আজাহার মন্ডল। বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় শ্যালো মেশিনের বৈদ্যুতিক সেচ মটর চালু করার সময় অসাবধানতাবশত লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম।এদিকে পল্লী বিদ্যুতের ছেঁড়া বা ত্রুটিপূর্ণ তারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।মাদারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অসাবধানতা এড়াতে কৃষকদের বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে তিনি।