• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:২৯:২৩ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার

১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৩

নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের মোশাররফ হোসেন শান্ত (৩৮) নামের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৫ নভেম্বর রোববার বিকেলে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ১৪ নভেম্বর শনিবার রাতে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেতার নাম মোশাররফ হোসেন শান্ত। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং তিলকপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের আক্কাস সরদারের ছেলে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে কলস নিয়ে এলাকাবাসীর মানববন্ধন, দ্রুত সমাধানের আশ্বাস নাসিক প্রশাসকের

পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলায় অস্তিত্বশীলতা পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এমন সংবাদে পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার রাতে থানা পুলিশ তিলকপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্তিত্বশীলতা পরিবেশ সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের একজন সক্রিয় নেতা মোশাররফ হোসেন শান্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তির নামে বিগত সময়ের একটি সাজা ও ৫টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছ।

পুলিশ সুপার আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার
নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৩



ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:২৭

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৫৬

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৪৯