• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:১৯:১৮ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে বিসিক প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়ম, উড়ছে না জাতীয় পতাকা

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৯:২৮

সৈয়দপুরে বিসিক প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়ম, উড়ছে না জাতীয় পতাকা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি বিধিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। অফিস চলাকালীন সময় পার হয়ে গেলেও উত্তোলন করা হচ্ছে না জাতীয় পতাকা।

​বাংলাদেশ জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (অনুচ্ছেদ ৩) অনুযায়ী, সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রতিটি কর্মদিবসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন রাখা বাধ্যতামূলক।

৪ অক্টোবর রোববার দুপুর ১২টার দিকে ​তবে সরেজমিনে দেখা যায়, কার্যালয় খোলা থাকলেও এবং দাপ্তরিক কাজকর্ম চললেও ফ্ল্যাগ স্ট্যান্ডটি খালি পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বশীলদের অবহেলা ও উদাসীনতার কারণেই নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, যা জাতীয় পতাকার প্রতি চরম অবমাননা ও সরকারি নির্দেশনার সরাসরি লঙ্ঘন।

এ বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্রের উচ্চমান সহকারী নায়েমা খাতুন বলেন, বাঁশ ভেঙে যাওয়ায় পতাকা উত্তোলন করা হয়নি।

মুঠোফোনে কথা হলে বিসিক কর্মকর্তা মসিউর রহমান জানান, পতাকা উত্তোলনের দায়িত্ব অফিস সহায়ক ও উচ্চমান সহকারীর। তারা দায়িত্ব পালন না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি নির্দেশ উপেক্ষা করে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৮:১০




মাউশির সতর্কতা জারি, না মানলে ব্যবস্থা
মাউশির সতর্কতা জারি, না মানলে ব্যবস্থা
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:৫০