• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৪১:৪৪ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৪

বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বনানী এলাকার আহমেদ টাওয়ারের ২৩ তলায় বায়িং হাউজের অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর এফ আর টাওয়ারের পাশে আহমেদ টাওয়ার নামের একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় বায়িং হাউজের অফিসে আগুন লাগে।

আরও পড়ুন

সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার

তিনি বলেন, ৫টা ৩৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশন এর দুটি ইউনিট। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুন নির্বাপণ হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ বিশ্ব টেলিভিশন দিবস
আজ বিশ্ব টেলিভিশন দিবস
২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৯:০৫