• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩১:৫৩ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা

১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৩:২৬

আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এ সি আই গ্রুপ, বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জালাকান্দি ও গোপালদী পৌরসভা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের বিটা ক্যারোটিন পণ্যে আমদানিকারকের সিল পাওয়া যায়নি। এ ছাড়া পণ্যটির স্টাডি রিপোর্টও ছিল না। ‘ফ্যাটিগ রিকোভারি এনার্জি বুস্ট’ পণ্যের নিউট্রিশনাল ভ্যালু নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করা হয় না বলেও অভিযানে উঠে আসে।
এসব অনিয়ম নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪১ ও ৪২ ধারার লঙ্ঘন হওয়ায় এ সি আই ক্রপ, বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, ইইলেক্ট্রোলাইট ড্রিংকসহ অন্যান্য পণ্যের লেবেলে ফ্যাটিগ রিকোভারি, এনার্জি বুস্ট ইত্যাদি লেখা থাকলেও এর পিছনে কোনো স্টাডি রিপোর্ট দেখাতে পারেনি। এছাড়া পণ্যের নিউট্রিশনাল ভ্যালু নির্দিষ্ট সময় পর পর টেস্ট করার বিধান থাকলেও তা দেখাতে পারেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪৭






রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:০৫